খুলনার নারী উদ্যোক্তারা একটি নতুন সংগঠন গড়ে তুলেছেন। এটির নাম দেওয়া হয়েছে ‘খুলনা ডিস্ট্রিক্ট উইমেন ফোরাম’।নগরের পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে গত বৃহস্পতিবার ফেরদৌসী আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই ফোরাম ও আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।সভায় ফেরদৌসী আলীকে আহ্বায়ক ও সিলভী হারুনকে সদস্যসচিব করে খুলনা ডিস্ট্রিক্ট উইমেন ফোরামের ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।