রাজধানীর ৭২ গুলশান অ্যাভিনিউতে গতকাল সোমবার ইউনিয়ন ব্যাংক লিমিটেডের একটি শাখা উদ্বোধন করা হয়েছে।সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলাল আহমেদ, পরিচালকেরা, ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ ছালেহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এ এম সলিমুল্লাহ, গুলশান শাখার ব্যবস্থাপক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।