চট্টগ্রামের মুরাদপুরে এসকোয়্যারের প্রদর্শনকেন্দ্র চালু

চট্টগ্রামের মুরাদপুরে এসকোয়্যার ইলেকট্রনিকস লিমিটেডের প্রদর্শনকেন্দ্র সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান প্রদর্শনকেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় এসকোয়্যার ইলেকট্রনিকস লিমিটেডের মহাব্যবস্থাপক মনজুরুল করিমসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।