চট্টগ্রামে এনার্জিপ্যাকের প্রশিক্ষণ কর্মশালা

এনার্জিপ্যাক ইলেকট্রনিকস লিমিটেড সম্প্রতি চট্টগ্রামে বিদ্যুৎকর্মীদের (ইলেকট্রিশিয়ান) নিয়ে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। নগরের আগ্রাবাদের এ\কটি রেস্তোরাঁয় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক মো. আবু ইউসুফ। এ সময় প্রতিষ্ঠানের চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবদুল হান্নানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।