চাঁদপুরে লোটোর প্রদর্শন কেন্দ্র

চাঁদপুর শহরের রজনীগন্ধা মার্কেটে ইতালীয় ব্র্যান্ড লোটোর একটি আউটলেট বা শাখা খোলা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. আমির জাফর ও লোটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন। এ সময় লোটো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শাখাটিতে পুরুষ ও নারীদের বিভিন্ন ডিজাইনের জুতা ও পোশাকপণ্য পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি।