চাঁপাইনবাবগঞ্জে মোবাইল ফোন অপারেটর রবির বিক্রেতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় শহীদ সাটু হলে গত মঙ্গলবার অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তব্য দেন রবির আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ জেলার পরিবেশক গোলাম রশিদ ও বিক্রেতা মাইনুল ইসলাম। সম্মেলনে জেলার বিভিন্ন স্থান থেকে রবির দুই শতাধিক বিক্রেতা যোগ দেন।