মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রে (বিটিআরআই) ‘অ্যানুয়েল টি কোর্স’ শীর্ষক ৫০তম বার্ষিক প্রশিক্ষণ সম্প্রতি শুরু হয়েছে, যা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। এতে দেশের ৩৮টি চা-বাগানের একজন করে সহকারী ব্যবস্থাপক অংশ নিয়েছেন।
প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন করেন বাংলাদেশীয় চা সংসদের সিলেট সার্কেলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মাইনউদ্দিন আহমদ, চা বিজ্ঞানী আলতাফ হোসেন, মোহাম্মদ আলী ও শেফালি বুনার্জী, মৃত্তিকা বিশেষজ্ঞ অসীম সাহা, জ্যেষ্ঠ চা-বাগান ব্যবস্থাপক শাহজাহান আকন্দ, সুজিত কুমার সাহা, সিরাজ উদ্দিন, মো. আলী ও বদরুজ্জামান।