বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল বুধবার ডেমরার পাইতিতে পুরান ঢাকার ক্ষুদ্র ক্ষুদ্র পাদুকা কারখানাকে মানসম্মত সুযোগ-সুবিধা প্রদান ও উন্নত পরিবেশে স্থানান্তরের লক্ষ্যে জনতা ব্যাংক ও বাংলাদেশ লেদার সার্ভিস সেন্টারের (বিএলএসসি) প্রকল্প পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে গভর্নরের সঙ্গে ছিলেন জেনেভার ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) বিএলএসসি প্রজেক্টের ন্যাশনাল কনসালট্যান্ট মোহাম্মদ হোসাইন, বাংলাদেশ লেদার সার্ভিস সেন্টারের সিইও এম এ মালেক, জনতা ব্যাংকের ডিএমডি মো. গোলাম সারোয়ার, জিএম মো. সিরাজুল ইসলাম, যশ লেদার ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এম এ গফুর এবং ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন, জনতা ব্যাংকের নির্বাহীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।