
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ভেনাস জুয়েলার্সের চেয়ারম্যান গঙ্গাচরণ মালাকার। সাধারণ সম্পাদক হয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। সম্প্রতি সমিতির ২০১৬-১৮ মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটির ৩৫ সদস্য নির্বাচিত হন। গতকাল শনিবার কমিটির সদস্যরা দায়িত্ব নিয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি এম এ হান্নান আজাদ, এনামুল হক খান, গুলজার আহমেদ, সত্য রঞ্জন ব্রহ্ম, বাবুল মিয়া, রনজিত ঘোষ ও রঞ্জন বিশ্বাস; সহসম্পাদক মজিবুর রহমান, তাজুল ইসলাম দেওয়ান, তানভীর রহমান, আজাদ আহমেদ, আবু নাসের মোহাম্মদ আবদুল্লাহ, লিটন হাওলাদার, নারায়ণ চন্দ্র দে, জয়নাল আবেদীন ও রিপনুল হাসান; কোষাধ্যক্ষ পবিত্র চন্দ্র ঘোষ।
বিজ্ঞপ্তি