ঝিনাইদহ জেলার কালীগঞ্জে সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৪৯তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসভিপি মুসতাক আহমেদ, খুলনা শাখার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম ও যশোর শাখার ব্যবস্থাপক মো. মশিউর রহমান এবং কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান আনোয়ারুল আজিম ও পৌর মেয়র মাহবুবুর রহমান বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।