ওয়ান ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জহুর উল্লাহ সম্প্রতি গাজীপুর জেলার টঙ্গী শিল্পাঞ্চলের এরশাদনগরে ব্যাংকের ৪৩তম শাখা এবং দ্বিতীয় এসএমই/কৃষি শাখার উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কাজী রুকুনউদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী। এ ছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।