ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘকে (টিএমএসএস) কৃষিঋণ বিতরণের জন্য সিটিব্যাংক এনএ, বাংলাদেশ সম্প্রতি ২২ কোটি টাকা অর্থায়ন করেছে।টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগমের হাতে এ অর্থায়নের চিঠি তুলে দেন সিটিব্যাংক এনএ, বাংলাদেশের গ্লোবাল করপোরেট ও কমার্শিয়াল ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন বিভাগের রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ফারিয়া মাহতাব। বিজ্ঞপ্তি।