মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সম্প্রতি ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে ট্রান্সকম লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান, পরিচালক শাহনাজ রহমান, আরশাদ ওয়ালিউর রহমান, সিমিন হোসাইন ও শাজরেহ্ হক, ট্রান্সকম বেভারেজেসের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম কুদ্দুস চৌধুরী এবং নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ২০১০ সালে অসাধারণ পারফরম্যান্সের জন্য ঢাকা সেন্ট্রাল-এর গজনবী চৌধুরী ‘টিডিএম অব দি ইয়ার’ এবং নজরুল ইসলাম ‘সিই অব দি ইয়ার’ পুরস্কার পান। বিজ্ঞপ্তি।