ট্রাস্ট ব্যাংকের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক একটি প্রতিষ্ঠান হিসেবে গত মঙ্গলবার ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (টিবিআইএল) যাত্রা শুরু করেছে। ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে টিবিআইএলের উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান ও ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও পরিচালকেরা, এমডি ও সিইও শাহ এ সারওয়ার, টিবিআইএলের এমডি ইশতিয়াক আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।