ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ ডন সিকিউরিটিজের সদস্যপদ বাতিল করেছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী ডিএসই আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়।এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭-এর বিধি-৩ (১-এ) মোতাবেক পত্র ইস্যুর পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করতে হবে।’ডিএসই সূত্রে জানা যায়, গ্রাহকদের টাকা আত্মসাত্ করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।ডিএসই কর্তৃপক্ষ হাউসটির সদস্যপদ বিক্রি করে গ্রাহকদের পাওনা পরিশোধ করবে এবং বাকি টাকা মালিকদের প্রদান করবে।