ডব্লিউআইএনের স্থায়ী সদস্য হয়েছে এটলাস লজিস্টিকস বাংলাদেশ

এটলাস লজিস্টিকস বাংলাদেশ লিমিটেড ওয়ার্ল্ডওয়াইড ইনডিপেনডেন্টস নেটওয়ার্কের (ডব্লিউআইএন) স্থায়ী সদস্যপদ লাভ করেছে।অস্ট্রেলিয়ার সিডনিতে ১১ থেকে ১৪ জানুয়ারি অনুষ্ঠিত ডব্লিউআইএনের বিশ্ব সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা-২০১১-এ এটলাস লজিস্টিকসকে সংস্থাটির স্থায়ী সদস্যপদ দেওয়া হয়।সম্মেলনে সংস্থাটির ৭২টি সদস্য দেশসহ বিশ্বের ৩৫৮ জন প্রতিনিধি যোগ দেন। এতে এটলাস লজিস্টিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রিংকু বড়ুয়া কল্লোল অংশ নেন। বিজ্ঞপ্তি।