ডায়াগোল্ড জুয়েলারির পুরস্কার বিতরণ

সম্প্রতি ডায়াগোল্ড জুয়েলারি আয়োজিত বিশ্বকাপ ফুটবলের কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। এ সময় ডায়াগোল্ড জুয়েলারির স্বত্বাধিকারী এ টি এম সাইদুল আলম, ডায়াগোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শারমিন লাকীসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।