২০১৫ সালের বেস্টএয়ার এক্সপ্রেস কোম্পানির স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক কুরিয়ার সংস্থা ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে কোম্পানিটিকে টানা তৃতীয়বারের মতো এ স্বীকৃতি দিল দেশের অন্যতম এভিয়েশন ও ট্রাভেল-বিষয়ক প্রকাশনা দ্য বাংলাদেশ মনিটর। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিজ্ঞপ্তি।