ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বালুঘাট বাজারে জনতা ব্যাংকের ৮৬৩তম শাখা উদ্বোধন করা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালক মো. নজিবর রহমান, মহাব্যবস্থাপক মো. আলমগীর মিয়া, স্থানীয় কমিশনার, গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।