ঢাকার মগবাজারে সিটি ব্যাংকের শাখা চালু

ঢাকার মগবাজারের রাজ্জাক প্লাজায় সম্প্রতি সিটি ব্যাংকের ৮৯তম শাখার উদ্বোধন করা হয়েছে।দেশজুড়ে সিটি ব্যাংকের এখন ৮৯টি অনলাইন শাখা, ১০টি এসএমই সার্ভিস সেন্টার ও একটি এসএমই-কৃষি শাখা রয়েছে।ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার নতুন শাখার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে মাহমুদ সাত্তার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায় কর্মকর্তা সোহেল আর কে হুসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান যোগাযোগ কর্মকর্তা মাসরুর আরেফিন, রিটেইল ব্যাংকিংপ্রধান জাবেদ আমিনসহ উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।