বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি (বিএসিআই) আগামী ২৪ থেকে ২৬ মার্চ ঢাকা শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে তিন দিনব্যাপী এক প্রদর্শনী আয়োজনের উদ্যোগ নিয়েছে।পরিবেশবান্ধব নির্মাণ ও নির্মাণসামগ্রীকে উৎসাহিত করার লক্ষ্যে ‘বিএসিআই নির্মাণ প্রদর্শনী-২০১১’ শীর্ষক এই মেলার আয়োজন করা হচ্ছে।মেলার আহ্বায়ক শেখ মো. রফিকুল ইসলাম রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার এ তথ্য জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসিআইয়ের সভাপতি শফিকুল আলম ভূঁইয়া।এই প্রদর্শনীতে স্থানীয় ও বহুজাতিক নির্মাণশিল্প প্রতিষ্ঠানগুলো এই মেলায় তাদের বিভিন্ন পণ্যসামগ্রী, সেবাসমূহ ও কার্যাবলি তুলে ধরবে।বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটির উদ্বোধন করবেন। আর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। বিজ্ঞপ্তি।