ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ১৮ থেকে ২০ মার্চ মোটরগাড়ির এক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস), ইউএসএ এবং সেমস বাংলাদেশ যৌথভাবে ‘পঞ্চম ঢাকা লুকাস মোটর শো’ শীর্ষক এ আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করছে। এর টাইটেল স্পনসর হচ্ছে লুকাস।প্রদর্শনী সম্পর্কে জানাতে গতকাল রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সেমস গ্লোবালের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম ও গ্রুপ পরিচালক এস এস সারোয়ার এবং রহিমআফরোজের করপোরেট মার্কেটিংয়ের প্রধান তালুকদার নোমান আনোয়ার ও রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের বিপণন ব্যবস্থাপক সালাহউদ্দিন তৈমুর উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এতে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় মোটরগাড়ি ও মোটরসাইকেলের পরিবেশক, আমদানিকারক ও প্রস্তুতকারকদের পাশাপাশি ব্যাংক, লুব্রিকেটিং কোম্পানি ও সিএনজি রূপান্তরকারী প্রতিষ্ঠানগুলো ২৫০টিরও বেশি স্টলে তাদের পণ্য-সেবা প্রদর্শন করবে।আয়োজকেরা আরও জানান, এ প্রদর্শনী দর্শনার্থী ও ব্যবসায়ীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। এতে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত তমুত্সু শিনোত্সুকা। বিজ্ঞপ্তি।