ওয়েস্টিন ঢাকা হোটেলে ২৫ এপ্রিল চীনা খাবারের এক উৎসব শুরু হচ্ছে, যা শেষ হবে ৩০ এপ্রিল। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে এ উৎসব। উৎসবটি আয়োজনে ওয়েস্টিনকে সহায়তা করেছে ঢাকার চীনা দূতাবাস, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, পেপসি ও ক্যাথে প্যাসিফিক। উৎসবে চীনের রাজধানী বেইজিংসহ দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন প্রদেশের বিশেষজ্ঞ রন্ধনশিল্পীরা বিভিন্ন রন্ধনপ্রণালিতে তৈরি খাবারগুলো উপস্থাপন করবেন। একজন ৪ হাজার ৮০০ টাকায় এই বুফে ডিনার বা নৈশভোজের স্বাদ নিতে পারবেন। বিজ্ঞপ্তি