সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অর্ধবার্ষিক আর্থিক বিবরণী জমা না দেওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি, কোম্পানিগুলোর পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবদের শোকজ কাম শুনানি নোটিশ দিয়েছে এসইসি।প্রতিষ্ঠানগুলো হলো বিএসসি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেড।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানগুলো গত বছরের ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরের আর্থিক বিবরণী নির্ধারিত সময়ে এসইসিতে জমা না দেওয়ায় এই শুনানি নোটিশ দেওয়া হয়।