নরসিংদীর মাধবদীতে ওয়ান ব্যাংকের ৪৭তম শাখা উদ্বোধন

নরসিংদীর মাধবদী বাজারে ওয়ান ব্যাংক লিমিটেডের ৪৭তম শাখা খোলা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান জহুর উল্লাহ সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক কাজী রুকুনউদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।