সংক্ষেপ

নরসিংদী চেম্বারের বার্ষিক সভা

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বার্ষিক সভা গত শনিবার জেলা শিল্পকলা একাডেমির নতুন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চেম্বারের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রেহান উদ্দিন, পুলিশ সুপার আমেনা বেগম, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মোমেন মোল্লা ও সহসভাপতি তাজুল ইসলামসহ পরিচালকেরা এবং সাবেক সভাপতি এ কে ফজলুল হক উপস্থিত ছিলেন। সভায় আবদুল্লাহ আল মামুন বলেন, নরসিংদী জেলার ব্যবসা-বাণিজ্য ও শিল্পের উন্নয়ন এবং ব্যবসায়ীদের নানা সমস্যা সমাধানে চেম্বার বাস্তবমুখী উদ্যোগ নেবে, যাতে জেলার অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত হয়।