বাণিজ্য সংবাদ

নর ও ডব্লিউএফপির খাদ্য দিবস উদ্যাপন

ইউনিলিভারের ব্র্যান্ড নর এবং জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) যৌথভাবে বাংলাদেশে বিশ্ব খাদ্য দিবস উদ্যাপন করেছে। গত শুক্রবার রাজধানীর শ্যামলীতে অবস্থিত এসওএস শিশুপল্লিতে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আখতার ও শিশুপল্লির প্রজেক্ট ডিরেক্টর মো. সাইফুল ইসলাম। ডব্লিউএফপির সঙ্গে ২০১৪ সাল থেকে যৌথভাবে কাজ শুরু করে নর। বিজ্ঞপ্তি।