নারায়ণগঞ্জের মেঘনাঘাটে গত মঙ্গলবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ১৫২তম শাখার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ওই শাখার উদ্বোধন করেন ইউসিবির পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম এ সবুর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।