নারায়ণগঞ্জে থ্রিজি সেবা চালু করল বাংলালিংক

মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক গতকাল সোমবার নারায়ণগঞ্জে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করেছে।
সাধারণ মানুষের উপস্থিতিতে জমকালো শোভাযাত্রায় বেলুন উড়িয়ে বাংলালিংক এ সেবার উদ্বোধন করে। এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল এবং জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলালিংকের জ্যেষ্ঠ কর্মকর্তা মারুফ মিজান, সাইদ লিয়াকত হোসেন, ইফতেখার আযম শাফিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।