পঞ্চগড় জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের মানিকপীর গ্রামে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ৩৭৫তম শাখা উদ্বোধন করা হয়েছে।পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে গতকাল বুধবার শাখাটির উদ্বোধন করেন। এ সময় রাকাবের রংপুর জোনের মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, পঞ্চগড় জোনের ব্যবস্থাপক বীরেন্দ্রনাথ রায়, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।