পদত্যাগ করলেন ভক্সওয়াগনের প্রধান নির্বাহী

ভিন্টারকর্ন
ভিন্টারকর্ন

জার্মানভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের প্রধান নির্বাহী মার্টিন ভিন্টারকর্ন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার রাতে বিবিসির এক খবরে এ কথা বলা হয়েছে।
ডিজেলচালিত গাড়িতে জালিয়াতির আশ্রয় নেওয়া সংক্রান্ত কেলেঙ্কারিতে ফেঁসে যায় গাড়ি নির্মাতা ও বিপণন প্রতিষ্ঠান ভক্সওয়াগন। এরপরই প্রধান নির্বাহী মার্টিন ভিন্টারকর্ন পদত্যাগের ঘোষণা দিলেন।
পদত্যাগের ঘোষণা দিয়ে ভিন্টারকর্ন বলেন, কয়েক দিন ধরে ঘটে যাওয়া ঘটনায় আমি বিস্মিত। ভক্সওয়াগনের মতো একটি প্রতিষ্ঠানে এ ধরনের জালিয়াতি হতে পারে, তা জেনে আমি খুবই মর্মাহত। ভক্সওয়াগনের এখন নতুন শুরু প্রয়োজন, সেটা ব্যক্তির ক্ষেত্রেও।