পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডায়াবেটিসের রোগীদের জন্য প্রথমবারের মতো ইনসুল পেনসহ ইনসুল পেন কারট্রিজ বাজারজাত করতে যাচ্ছে।ঢাকার বারডেম মিলনায়তনে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এন্ডোক্রাইনোলজিস্ট এবং ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই ইনসুল পেন এবং ইনসুল পেন কারট্রিজের বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট এ কে আজাদ খান প্রধান অতিথি হিসেবে এই ওষুধের উদ্বোধন করেন। অনুষ্ঠানে পপুলার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোস্তাফিজুর রহমান এবং বিপণন মহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।