পুরস্কারের টাকা আপনারই

পুরস্কার বা জাতীয় পদক থেকে আপনি যদি কোনো টাকা পান, তাহলে তাতে কর বসবে না। বাজেটে সব ধরনের জাতীয় পদক ও পুরস্কারের অর্থ ও সুবিধাকে কর অব্যাহতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পুরস্কারের অর্থও করমুক্ত, কেননা তা রেমিট্যান্স হিসেবে আসে।