নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একটি আধুনিক মানসম্পন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিকেএমইএ।ইনস্টিটিউট অব অ্যাপারেল রিসার্স অ্যান্ড টেকনোলজি (আইএআরটি) নামক এই প্রতিষ্ঠান স্থাপনে সহায়তা করবে জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো)। এ ব্যাপারে ঢাকায় গতকাল বৃহস্পতিবার নিট পোশাকশিল্প মালিকদের সমিতি বিকেএমইএ ও ইউনিডোর মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী প্রকল্পটির জন্য ইউনিডো ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত সব ধরনের কারিগরি ও অবকাঠামোগত সহযোগিতা প্রদান করবে।বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান ও ইউনিডোর ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর জন টি স্মিথ এই চুক্তিতে সই করেন। এ সময় বিকেএমইএর সহসভাপতি (অর্থ) আসলাম সানিসহ উভয় পক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।