ফার্মগেটে জীল’স শপের শাখা চালু

ঢাকার ৬৯ কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে (ফার্মগেট) সম্প্রতি দেশীয় জুতার ব্র্যান্ড জীল’স শপের একটি শাখা খোলা হয়েছে।শাখার উদ্বোধন করেন জীল’স শপ লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরউদ্দিন তারিক ও ব্যবস্থাপনা পরিচালক জসিম মো. আল আমিন। এ সময় কোম্পানির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।