আবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য হ্যাক সিকিউরিটিজের বিরুদ্ধে ফোর্সড সেলের (বাধ্যতামূলক বিক্রি) অভিযোগ করলেন বিনিয়োগকারীরা। এর প্রতিবাদে আজ দুপুরে ডিএসইর সামনে মানববন্ধন করেছেন তাঁরা।এ সময় বিনিয়োগকারীরা অভিযোগ করেন, সরকার ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পক্ষ থেকে বারবার ফোর্সড সেল না করার জন্য বলা হলেও হ্যাক সিকিউরিটিজ ফোর্সড সেল চালিয়ে যাচ্ছে। বিনিয়োগকারীরা ওই হাউসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এসইসি ও ডিএসইর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ফোর্সড সেল হওয়া শেয়ার বিনিয়োগকারীদের ফেরত দেওয়ারও দাবি করেন তাঁরা।