বগুড়ায় এমটিবির এটিএম বুথ উদ্বোধন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি বগুড়ার সূত্রাপুর রোডের এমিকাস সেন্টারে একটি এটিএম বুথের উদ্বোধন করেছে।এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান এই এটিএম বুথের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এমটিবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ রফিকুল হোসেন এবং নিকটবর্তী শাখাগুলোর ব্যবস্থাপকেরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।