বগুড়ায় নিজস্ব ভবনে সানোয়ারা গ্রুপের কার্যক্রম শুরু

বগুড়া শহরের উপকণ্ঠে মাটিডালিতে সানোয়ারা গ্রুপের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে।গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাংসদ নূরুল ইসলাম গত শুক্রবার ভবনটির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মোজামেঞ্চল হক, সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, সানোয়ারা গ্রুপের বিক্রয় পরিচালক কামরুল ইসলাম ও প্রধান হিসাবরক্ষক অরূপ রতন, সানোয়ারা ডেইরি ফুডসের বিক্রয় ব্যবস্থাপক ইসমাইল হোসেন, সানোয়ারা ড্রিংকস অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক শমশের আলম চৌধুরীসহ কোম্পানির রাজশাহী বিভাগের কর্মকর্তারা ।