বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। সভায় চেম্বারের বর্তমান সভাপতি মাসুদুর রহমান, সহসভাপতি আবুল কালাম আজাদ ও এনামুল হক, পরিচালক আনিছার রহমান, আবদুল গফুর, আবু বক্কর সিদ্দিক, গোলাম কিবরিয়া, এম শাহরিয়ার, অশোক রায়, আবদুর রউফ, সাইরুল ইসলাম, মিজানুর রহমান ও শফিকুল হাসান এবং সাবেক সভাপতি ফজলুর রহমান পাইকার উপস্থিত ছিলেন।