রাজধানীর বনানী কাঁচাবাজারকে গতকাল শনিবার ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) উদ্যোগে প্রাইম ব্যাংকের অর্থায়নে ফরমালিন শনাক্তকরণযন্ত্র বসানোর মাধ্যমে বাজারটিকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হলো।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এতে স্থানীয় সাংসদ এ কে এম রহমতুল্লাহ, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহ্মদ, প্রথম সহসভাপতি মো. হেলাল উদ্দিন ও পরিচালক পরিচালক মোহাব্বত উল্লাহ, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী, বনানী সোসাইটি লিমিটেডের সচিব আবুল কাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।