বাংলাদেশি যাত্রীদের জন্য দুবাই উৎসবে এমিরেটসের সুবিধা

এমিরেটস এয়ারলাইনের ভ্রমণ ব্যবস্থাপনা শাখা এমিরেটস হলিডেজ চলমান দুবাই শপিং ফেস্টিভ্যাল বা কেনাকাটা উৎসবে যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব।বাংলাদেশে এমিরেটসের আঞ্চলিক ব্যবস্থাপক সতীশ শেঠি বলেন, বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য দুবাই ফেস্টিভ্যাল খুব জনপ্রিয়। এবারে প্যাকেজের মূল্য রাখা হয়েছে সর্বনিম্ন জনপ্রতি ৭৭১ মার্কিন ডলার। এতে ভিসা ফি ও দুবাই বিমানবন্দরের কর ব্যতীত ঢাকা-দুবাই-ঢাকায় ইকোনমি শ্রেণীর বিমান টিকিট, আমেরিকান প্রাতরাশসহ টুইন শেয়ার ভিত্তিতে চার রাত্রিযাপন, হোটেলে আনা-নেওয়ার ব্যবস্থা প্রভৃতি সুবিধা রয়েছে।সতীশ শেঠি জানান, ভ্রমণকারীরা নির্বাচিত ৩৬টি সিটি হোটেল, বিচ হোটেল ও অ্যাপার্টমেন্ট থেকে নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী থাকার জায়গা বাছাই করতে পারবেন। বিজ্ঞপ্তি।