বাংলাদেশে ডিএইচএলের নতুন প্রধান হলেন নূরুদ্দীন চৌধুরী

নূরুদ্দীন চৌধুরী বাংলাদেশে লজিস্টিকস কোম্পানি ডিএইচএলের নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। ডিএইচএল গতকাল সোমবার এই নিয়োগের ঘোষণা দেয়।লজিসটিকস ও শিপিং ব্যবসায় নূরুদ্দীন চৌধুরীর ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে।ডিএইচএলের গ্লোবাল ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় ডিএইচএল গ্লোবাল ফরোয়ার্ডিং বাংলাদেশে বর্তমানে ২৫০ জনের একটি কর্মচারী দল এবং সাত লাখ বর্গফুটের ওয়্যারহাউস রয়েছে। বিজ্ঞপ্তি।