পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটি আজ শুক্রবার শুরু হয়ে ২৩ জুলাই পর্যন্ত চলবে। ২৪ জুলাই থেকে আবার আমদানি-রপ্তানিসহ স্থলবন্দরটিতে সব কার্যক্রম শুরু হবে। বাংলাবান্ধা স্থলবন্দরের সহকারী কমিশনার মো. মাজেদুল হক ও স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল করিম জানান, ভারত, বাংলাদেশ ও নেপালের আমদানি ও রপ্তানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্টরা যৌথভাবে ছুটি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।