ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (্আইএমএফ) যৌথ জরিপে ২০১২ সালে বিশ্বজুড়ে বাণিজ্য অর্থায়নের হতাশাজনক পূর্বাভাস মিলেছে। বিভিন্ন ধরনের আর্থিক প্রতিবন্ধকতার কারণে এ বছর বাণিজ্যে অর্থায়ন কমে যেতে পারে বলে জরিপে উঠে এসেছে। গতকাল ঢাকায় আইসিসি বাংলাদেশ (আইসিসিবি) কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে।বিশ্বের ৩৩৭টি খ্যাতনামা আর্থিক প্রতিষ্ঠানের ওপর জরিপ চালানো হয়েছে। জরিপে এশিয়ার উদীয়মান অর্থনীতিতে চাহিদা জোরদার হওয়ার আশাবাদ থাকলেও ইউরো-অঞ্চলের অবস্থা সবচেয়ে দুর্বল বলে প্রতিফলিত হয়েছে।জরিপে অংশগ্রহণকারীদের ৫০ শতাংশই বলেছেন যে, ইউরো-অঞ্চলে বাণিজ্যে অর্থায়নের চাহিদা কমে যাবে। তবে ৬০ শতাংশ মনে করেন যে, এশিয়ায় চাহিদা বাড়বে।