বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এ্যানার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) নামে একটি সংগঠন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে গত বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এতে বিএসআরইএর সভাপতি ও ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দীপাল সি বড়ুয়াসহ শক্তি ও জ্বালানি খাতের বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে তৌফিক-ই-ইলাহী বলেন, বর্তমান সরকার সব সময় নবায়নযোগ্য ও সৌরশক্তি ব্যবহারের পক্ষে। সে অনুযায়ী নতুন সংগঠনটিকে সরকার সব সময় সার্বিক সহযোগিতা করবে বলে তিনি উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।