ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) সম্প্রতি রিয়েল এস্টেট কোম্পানি বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়ার (বিটিআই) সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে বিটিআইয়ের অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে গ্রাহকদের বিশেষ ঋণ-সুবিধা দেবে ইবিএল।ইবিএলের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব প্রায়োরিটি ব্যাংকিং সাঈদুল আমিন এবং বিটিআইয়ের বিক্রয় মহাব্যবস্থাপক, এ কে এম শাহজাহান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে ইবিএল রূপায়ণ রিয়েল এস্টেট ও র্যাংগস প্রপার্টিজের সঙ্গে অনুরূপ চুক্তি স্বাক্ষর করেছে। বিজ্ঞপ্তি।