বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত শনিবার রাজধানীর পুরানা পল্টনের বার্ড আই কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।সভায় অ্যাসোসিয়েশনের বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন ও ২৬তম এজিএমের কার্যবিবরণী অনুমোদিত হয়। এ ছাড়া ফটোগ্রাফিশিল্পে বিশেষ অবদানের জন্য আলোকচিত্রী কামাল আহমেদ ও জে এ এন অ্যাসোসিয়েশন লিমিটেডকে (ক্যানন) বিপিএ সম্মাননা-২০১২ দেওয়া হয়।অ্যাসোসিয়েশনের সভাপতি আক্কাস মাহমুদের সভাপতিত্বে এফবিসিসিআইয়ের কয়েকজন পরিচালক ও অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।