ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে কার্গো ওয়্যারহাউসের একটি ছাউনি (শেড) নির্মিত হয়েছে। এটি নির্মাণে সহায়তা করেছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন গতকাল বুধবার কার্গো শেডটির উদ্বোধন করেন। এ সময় বিজিএমইএর সভাপতি ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক মো. সিদ্দিকুর রহমান, সহসভাপতি ফারুক হাসান ও মোহাম্মদ নাছির উপস্থিত ছিলেন বিজ্ঞপ্তি