তৈরি পোশাকশিল্পে কর্মরত থাকা অবস্থায় মারা যাওয়া ৫১ জন শ্রমিকের স্বজনেরা গ্রুপ বিমার চেক পেয়েছেন। বিজিএমইএ কার্যালয়ের নুরুল কাদের মিলনায়তনে গতকাল বুধবার বিকেলে এক অনুষ্ঠানে নিহত শ্রমিকদের স্বজনদের হাতে এ চেক তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সহসভাপতি এস এম মান্নান, শহিদউল্লাহ আজিম, রিয়াজ-বিন-মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি