
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মোশাররফ হোসেন গতকাল মঙ্গলবার পদত্যাগ করেছেন। আজই নতুন চেয়ারম্যান নিয়োগ হতে পারে।
আইডিআরএর সদ্য বিদায়ী চেয়ারম্যান এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। সরকারি একাধিক সংস্থার তদন্তেও তাঁর বিরুদ্ধে উত্থাপিত আর্থিক দুর্নীতির অভিযোগের সত্যতা মেলে। এ অবস্থায় এম মোশাররফ হোসেন পদত্যাগে বাধ্য হন বলে একাধিক সূত্রে জানা যায়।